শাহরাস্তিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী

শাহরাস্তি (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজির নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) বিকেল ৪ টায় র‍্যালীটি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ছিমাইল জয়নগর রাস্তা থেকে শুরু হয়ে উঘারিয়া বাজারে গিয়ে সমাপ্ত হয়।
এতে উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়নের সাবেক ছাত্রনেতা- জাবেদ আনসারী রবিন, মাজহারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন তপদার, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, সূচিপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাহিদ হাসানসহ চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম