চাঁদপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর -৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনি’র নৌকা প্রতীকের সমর্থনে চাঁদপুর জেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান পাটোয়ারী নেতৃত্বে চাঁদপুর শহরে বিশাল এক গণমিছিল বের হয়।
সোমবার (১ জানুয়ারি) দুপুরের পর থেকে শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারীর মিশন রোডস্থ ব্যক্তিগত অফিস সন্মুখে এসে জড়ো হয়। এরপর বাদ আছর উক্ত অফিস সন্মুখ থেকে বিশাল মিছিল বের হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওছমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ওমর পাটোয়ারী , জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক উপম পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ পরানসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মিছিলটি শহরের মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শপথ চত্বর, জেএমসেন গুপ্ত রোড হয়ে , নতুন বাজার মোড়ে গিয়ে উক্ত মিছিলটি শেষ হয়।
মিছিলতে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মীদের নৌকা নৌকা মুহু মুহু শ্লোগানে পুরো শহর মুখরিত হয়ে উঠে।
ফম/এমএমএ/


