শাহরাস্তিতে গ্রীণ হোমস এন্ড ইলেকট্রনিক্সের পথচলা শুরু 

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে গ্রীণ হোমস এন্ড ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মেহের কালিবাড়ি হাজী মহিন উদ্দিন টাওয়ারে এলাকার বিশিষ্টজন ও ব্যবসায়ীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর গাছতলা মাদ্রাসার  অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মোঃ মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু ইউসুফ পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও হাজী মোহাম্মদ মহিন উদ্দিন প্রমুখ।
গ্রীণ হোমস এন্ড ইলেকট্রনিক্সের পরিচালক এস এম আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও তরুণ উদ্যেক্তা এস এম জালাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ পারভেজ হোসাইন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহসহ বিশিষ্ট জনেরা।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম