চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: মুনির চৌধুরীর পিতা শাহতলী চৌধুরী বাড়ী নিবাসী আব্দুল বারেক চৌধুরী’র চল্লিশা উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১অক্টোবর) বাদ জোহর মরহুমের শাহতলী নিজ বাড়িতে দোয়া, মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভনিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এসময় আরো অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন,শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রয়ুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: মুনির চৌধুরী,শাহতলী আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন আযম, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সোহেল কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল কারী,বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান পাটওয়ারী, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সমাজসেবক মো: মাহবুবুল আলম খান বদু, ব্যবসায়ী মো: বাসেদ পাটওয়ারী, উত্তর শাহতলী জোবাইদা বালক সপ্রাবির সহকারি শিক্ষক কবির চৌধুরী,সদর উপজেলা যুবদলের নেতা শওকত কারী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মজিব কারী, শাহতলী খানেকা শরীফের ইমাম মাওলানা নাঈম শেখ, যুবদল নেতা মো: শওকত কারী, বিশিষ্ট ইট বালু ব্যবসায়ী মো: জসিম মিজি, ওয়ার্ড যুবলীগ নেতা মো: শফিক চৌধুরী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজণ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া, মিলাদ, কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
ক্যাপসান: গতকাল শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: মুনির চৌধুরীর পিতা আব্দুল বারেক চৌধুরী’র চল্লিশা উপলক্ষে মরহুমের কবর জিয়ারত শেষে মুনাজাতরত শাহতলী জিলানী চিশতী কলেজ গভনিং বডির চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদীসহ মুসল্লিগণ।
ফম/এমএমএ/


