শহীদ দিবসে চাঁদপুরে ডেমোক্রেসি ইন্ট্রান্যাশনালের শ্রদ্ধাঞ্জলী অর্পণ

চাঁদপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম কর্তৃক ডেমোক্রেসি ইন্ট্রান্যাশনাল।

মঙ্গলবার সকালে কেন্দ্রিয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলী অর্পণকালে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্ট্রান্যাশনাল চাঁদপুর জেলা শাখার সভাপতি মনির চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সিরাজুর ইসলাম সিরু মিজি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম খান, ডেমোক্রেসি ইন্ট্রান্যাশনালের প্রচার সম্পাদক মো. শরীফ হোসেন পাটওয়ারী, সহ-সাংগঠনিক মাসুদুল আলম রনি, নাহিদা সুলতানা সেতুসহ আরো অনেকে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম