লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর ফ্রি চিকিৎসা সেবা ও এতিমদের উপহার

সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর বনাঢ্য র‌্যালির নেতৃত্বদপন লায়ন্স জেলা ৩১৫ বি -৩ এর গভর্নর ফারহানা নাজ এম জে এফ।

লায়ন ক্লাব অব চাঁদপুর রূপালীর ফ্রি চিকিৎসা সেবা ও এতিমদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৩ অক্টোবর ) লায়ন্সের সেবা সপ্তাহ উপলক্ষে চাঁদপুর সদরের উত্তর তরপুরচন্ডী কাঠেরপুল এলাকায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় ক্লাবটির পক্ষ থেকে ।

সেবা সপ্তাহ উপলক্ষে ক্লাবের আয়োজনে ওই এলাকার প্রায় সহস্রাধিক মানুষদের মাঝে বিনামূল্যে চক্ষু পরিক্ষা, দাতের চিকিৎসা, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি ঔষধ ও বিতরণ করা হয়।

দিন ব্যাপী কর্মসূচির মধ্যে সকালে সেবা সপ্তাহ উপলক্ষে বনাঢ্য র‌্যালির উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫ বি -৩ এর গভর্নর ফারহানা নাজ এম জে এফ।

উদ্বোধনকালে প্রধান অতিথি লায়ন জেলা গভর্নর ফারহানা নাজ তার বক্তব্যে বলেন, ক্লাবটির পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানেই সেবামূলক কাজ করা হচ্ছে। এ ক্লাবের মাধ্যমে জেলার ও বিভিন্ন উপজেলার ইউনিয়নের অসহায় মানুষজন সেবা পাচ্ছেন। সকল ধরনের সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন ক্লাবের সকল সদস্যরা ।

উদ্বোধন শেষে কাজী লজ্জাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ ডিসটিকের অন্যান্য লায়ন্স নেতৃবৃন্দ ।

চিকিৎসাসেবা শেষে কাজী আলী হোসেন মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে উপহার বিতরণ এবং তাফাজ্জল কাজী ইসলামিয়া মাদ্রাসা ও কাজী আলী হোসেন মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় । বাদ জুম্মা ক্লাবের সাবেক সভাপতি লায়ন কাজী মাহবুবুর রহমান, কাজী আলী হোসেন ও লজ্জাতুন্নেছা রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি লায়ন খোরশেদ আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নরের উপদেষ্টা লায়ন মোহাম্মদ জাফরুল্লাহ খান, কেবিনেট সেক্রেটারি লায়ন ফেরদৌস হাসান বাণী, জেলা লিউ চেয়ারম্যান লিউ তৌহিদ বিশ্বাস।

লায়ন ক্লাব চাঁদপুর রুপালীর সাধারণ সম্পাদক লায়ন ফয়সাল আহমেদ ও প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান লায়ন কাজি রতনের ( প্রিন্স গ্রুপ ) পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি উপদেষ্টা ও সমন্বয়কারী লায়ন অ্যাড: সেলিম আকবর, ক্লাবের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা লায়ন জাকির হোসেন, ক্লাবের সাবেক সভাপতি লায়ন জিকরুল আহসান, লায়ন সাকি কাওছার, লায়ন মফিজুল ইসলাম খান সেলিম, আইপিপি লায়ন কিশোর সিংহ রায়, টেজারার লায়ন সাখাওয়াত হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি লায়ন মিজানুর রহমান ভূইয়া, ক্লাবের সদস্য লায়ন আরমান চৌধুরী রবিন, লায়ন আলমগীর আলম জুয়েল, লায়ন শেখ রফিক সহ লিও ক্লাব চাঁদপুর রুপালী সদস্য সহ লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর কমিটির নেতৃবৃন্দ সহ মাদ্রাসার শিক্ষকসহ অতিথিবৃন্দ।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম