
চাঁদপুর: ২৬ নভেম্বর বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির কাউন্সের ঘোষণার প্রতিবাদে চাঁদপুরে জাতীয় পার্টির প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় বিপনীবাগস্থ আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ মহসীন খান।
তিনি তার বক্তব্যে বলেন, রওশন এরশাদ আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। তাকে আমরা সম্মান করি। তিনি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। কিন্তু তিনি যে ঘোষণা দিয়েছেন আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল। আমরা তার ঘোষণা শুনে হতভম্ব। তিনি যে ঘোষণা দিয়েছেন তা অগঠনতান্ত্রিক। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা জিএম কাদের এর নেতৃত্বে যে কোন সিধান্ত আসবে তা সফল করবো।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা জাতীয় পার্টির যে কমিটি গঠন করা হয়েছে, তা সঠিক হয়নি। কিছু লোক তাদের বলয় দিয়ে, এ কমিটি গঠন করেছে। এ কমিটিতে অনেক ত্যাগীদের বাদ দিয়েছে। আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই। তার সাথে চাঁদপুরের সকলের সমন্বয়ে জেলা জাতীয় পার্টির কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই।
বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, জাপা নেতা মো. দেলোয়ার হোসেন খান।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো. কামরুল ইসলামের পরিচালনায় আরো ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. নুরুজ্জামান কালু, জাপা নেতা মো. মাসুম বেপারী, মো. কবির গাজী, মোহাম্মদ আলী, মো. জসিম বকাউল, মফিজ গাজী, মো. বিটু ছৈয়াল, মো. হাফেজ ঢালী, মো. ইয়াছিন গাজী, মো. শাহালম বেপারী, মো. ইয়াছিন খন্দকার ও মো. শুক্কুর মুন্সিসহ আরো অনেকে।
ফম/এমএমএ/



