মতলব উত্তর (চাঁদপুর): সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন কর্তৃক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সুজাতপুর বাজারের ১০তলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। বক্তব্যে তিনি বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি অন্যায়, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত নৈরাজ্য ও সহিংসতার অভিযোগের বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির রাজনীতি চলতে পারে না।
আলমগীর সরকার আরো বলেন, আমি প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানাই, মতলব উত্তরসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। যারা মানুষের জানমালের ক্ষতি করবে, যারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাদের দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাশার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলম ভান্ডারী, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজিব পাটোয়ারী, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন জয়, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুবদল নেতা রমিজ উদ্দিন, বিএনপি নেতা খোরশেদ জমাদার, ইউনিয়ন শ্রমিক দল নেতা খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা সহ আরো অনেকে।
ফম/এমএমএ/



