মৎস্যজীবী লীগ নেতাকর্মীদের সাথে ডা. দীপু মনির মতবিনিময়

মৎস্যজীবী লীগ নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনের (সদর-হাইমচর) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সাথে মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ির) সন্ধ্যায় শহরের কদমতলাস্থ মন্ত্রীর বাসভবনে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. দীপু মনি।

জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ সভাপতি (শাহ আলম মল্লিকেরসভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ওয়াসকুরুনীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র এডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তোফাজ্জ্বল হোসেন পাটওয়ারী।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের যুগ্নসাধারন সম্পাদক ইউসুফ মিজি, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক বেপারী, সাংস্কৃতিক সম্পাদক সালাহউদ্দিন হাওলাদার, সদস্য ওচমান বেপারী, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সফিকুর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক মুরাদ মিজি, মতলব দক্ষিন উপজেলা মৎস্যজীবী লীগের আাহবায়ক মনোরঞ্জন বেপারী, সদস্য সচিব মধু সিংহ, পৌর মৎস্যজীবী লীগের সহ সভাপতি মোখলেছ মল্লিক, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা খা ও মৎস্যজীবী লীগ নেতা সামেদ ঢালীসহ নেতাকর্মীরা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম