মোহনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ ও দায়িত্ব গ্রহন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের শপথ ও দায়িত্ব গ্রহন সম্পন্ন হয়েছে। .

বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. কামরুল হাসান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেন।

শপথ শেষে জেলা প্রশাসক কামরুল হাসান মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এদিন বিকালেই মোহনপুর ইউনিয়ন পরিষদের গিয়ে দায়িত্ব গ্রহন করেন নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।

অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, আইনশৃক্সখলা বাহিনীসহ প্রশাসনের সকল কর্মকর্তাদের কে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন আমি জনতার চেয়ারম্যান। জনগণের কল্যাণে মোহনপুরে যা করা দরকার আমি তাই করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, জনগণের নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করা হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত করে মোহনপুরকে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলা হবে। মোহনপুর ইউনিয়ন হবে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সুন্দর একটি ইউনিয়ন যার সুফল ভোগ করবে মোহনপুরের সর্বস্তরের মানুষ।

গত ১৬ মার্চ মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করেন। ৯ প্রার্থীর মধ্যে কাজী মিজানুর রহমান অটোরিকশা প্রতীকে মোট ৫ হাজার ২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন কাজী মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্ধী থেকে তিনি ৩ হাজার ২১৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ফয়েজ সরকার, গোলাম হোসেন, ফজলুল হক সরকার, আওয়ামী লীগ নেতা আবু হানিফ প্রধান, শ্রমিক লীগ নেতা কাজী মানিক, মোঃ লিটন ভূঁইয়া, মোঃ মুক্তার হোসেন বেপারী, সংবাদ সারাবেলা পত্রিকার প্রকাশক ও মোহনপুর পর্যটনের সিইও কাজী আবু জাফর, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য, সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও মোহনপুর পর্যটনের পরিচালক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, মোহনপুর পর্যটনের জিএম কাজী মোহাম্মদ জাকির হোসেন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিয়দের ইউপি সদস্য বিল্লাল তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, ইউপি সদস্য  মোঃ আল- আমিন প্রধান, মোঃ শাহাদাত, মোঃ রিয়াদ, মিজানুর রহমান হাওলাদার, মোঃ নাদির, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ লিটন সরদার, সাংগঠনিক সম্পাদক সোহেল, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মনির হোসেন ছৈয়াল, উপজেলা যুবলীগ নেতা কাজী মোঃ আনোয়ার হোসেন, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শামিম বেপারীসহ মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম