মেঘনা থেকে জেলের মরদেহ উদ্ধার

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকায় মেঘনা নদী থেকে মুকবুল বেপারী (৩০) নামে জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মুকবুল বেপারী পাশবর্তী শরীয়তপুর জেলার সখিুপুর থানার তারাবুনিয়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি  নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

স্থানীয়রা জানায়, বিকেলে পুরাণ বাজার হরিসভা মন্দির এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে সংবাদ দেয়। মরদেহটি পচা গলা অবস্থায় রয়েছে। পরনে একটি কালো গেঞ্জি রয়েছে।

ওসি কামরুজ্জামান বলেন, পচা গলা মরদেহ পাওয়া ব্যাক্তির নাম মুকবুল বেপারী (৩০) এবং সে পেশায় একজন জেলে। তার বাড়ী শরিয়তপুরের সখিপুরের তারাবুনিয়া গ্রামে। সে গত ৫ ফেব্রুয়ারি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। মরদেহ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই বিষয়ে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম