
চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদী থেকে অজ্ঞাত (৫৫) বয়সী ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর শহরের যমুনা রোড টিলা বাড়ি এলাকায় মেঘনা নদী থেকে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থানীয়রা নদীর পাড়ে মরদেহ ভাসতে দেখে নৌপুলিশ কে জানায়। তাৎক্ষণিক পুলিশ মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই ব্যাক্তির পরনে লাল শার্ট ও কালো পেন্ট রয়েছে। মরদেহ বর্তমানে থানায় রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফম/এমএমএ/


