মেঘনায় কারেন্ট জালসহ ১০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর : চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার কারেন্টজাল ও ১০০ কেজি জাটকা জব্দ করেছে টাস্কফোর্স।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথীর নেতেৃত্ব অভিযান পরিচাালিত হয়।

অভিযানে অংশগ্রহনকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রাতে এসব তথ্য জানান।

তিনি বলেন, অভিযানের টের পেয়ে জেলেরা নদীতে জাল পেতে পালিয়ে যায়। পরে তাদের পেতে রাখা জালগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশ সহযোগিতা করেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম