
চাঁদপুর: গরিব, অসহায়, দুস্থ ও ছিন্নমুল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন ও তার সহধর্মিনী।
শনিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ১২ টার সময় শহরের কালী বাড়ী, রেল স্টেশন, বকুলতলাসহ শহরের বিভিন্ন স্থানে প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ আহম্মেদ , কাইয়ুম খান, দেওয়ান জুয়েল, নজরুল ইসলাম সোহেল, রফিক হাওলাদার, চুন্নু দেওয়ান, ওছমান গনি জনি, শামিম চোকদার, রাজু আহম্মেদ, রফিক গাজী, ওচমান খান, জাহাঙ্গীর প্রধানিয়া, সাকিল আহমরমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
বিএনপির এই নেতা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও উৎসবের সময় চাঁদপুরের অসহায় ও সাধারণ মানুষের পাশে সাহায্য নিয়ে এগিয়ে আসছেন।
ফম/এমএমএ/



