মাছের পোনা অবমুক্ত করলেন চাঁদপুরের পুলিশ সুপার

চাঁদপুর: বিভিন্ন প্রজাতির মাছের পোনা পুলিশ সুপার কার্যালয়ের পুকুরে অবমুক্ত করলেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম-বার।

রবিবার (১৮ সেপ্টেম্বর) তিনি ওই পুকুরে রুই, কাতলা, মৃঙ্গেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর চাঁদপুর পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম