চাঁদপুর: চাঁদপুর-৩ (চাঁদপুর সদর – হাইমচর) আসনের সংসদ সদস্য ও হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা প্রধান পৃষ্ঠপোষক শেখ ফরিদ আহম্মেদ মানিক এর ঢাকাস্থ কার্যালয়ে সমিতির প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা এজেডএম আজিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সৌজন্যে সাক্ষ্যৎ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও প্রাক্তন অতিরিক্ত সচিব ড. মোঃ শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি ও প্রাক্তন ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, সহ-সভাপতি মোঃ শাহজাহান আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম, কর্মসংস্থান সম্পাদক মোঃ জিয়া উদ্দিন বাবলু, শিক্ষা সম্পাদক মোঃ লোকমান হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ইউসুফ বেপারী প্রমুখ।
ফম/এমএমএ/


