
চাঁদপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব নেতারা।
রবিবার (২৬ মার্চ) সকাল ১১টায় চাঁদপুর অঙ্গীকার পাদদেশে ক্লাবের সভাপতি মোঃ আবদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক কে. এম. মাসুদ, প্রচার সম্পাদক শ্যামল সরকার, আন্তর্জাতিক সম্পাদক নূর মোহাম্মদ খান, কার্যনির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
ফম/এমএমএ/


