
চাঁদপুর: আসছে ১৬ সেপ্টেম্বর শুক্রবার চাঁদপুর জেলা মতলব দক্ষিণ উপজেলাধীন লামচরী (চর চাঁদপুর) ব্রহ্মানন্দ যোগাশ্রমে দীক্ষাদান ও মন্দিরের ভিত্তিস্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে লামচরী (চর চাঁদপুর) ব্রহ্মানন্দ যোগাশ্রমে সভাপতি শঙ্কর রাও নাগ এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন- চট্টগ্রাম সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের পঞ্চম অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ (গুরু মহারাজ)।
ওই মহতী অনুষ্ঠানে যথা-সময়ে সকলের উপস্থিতি ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন লামচরী (চর চাঁদপুর) ব্রহ্মানন্দ যোগাশ্রমের পক্ষে গুরু মহারাজের শিষ্য এডভোকেট তাপস চন্দ্র সরকার।
ফম/এমএমএ/



