মতলব পৌর যুবলীগের শান্তি সমাবেশ 

মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব পৌরসভার ৫ নং ওয়ার্ডে পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে দেশব্যাপী কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় ।
শুক্রবার (১৯ মে) বিকাল ৪টায় উদমদী ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাউসার আহম্মেদের  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বশিরউল্লা প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।
এ সময় বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মোজ্জামেল হক, সাধারণ সম্পাদক কাউন্সিলর মো: ওয়াজউদ্দিন প্রধান, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আনিছুর রহমান আনু, যুবলীগ নেতা টুটুল পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাফ আলী পাটোয়ারী অনিক, সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বী, সহ সভাপতি সোহেব আহম্মেদ শাহরিয়া,  সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম, ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি রিপন দেওয়ান, যুবলীগ নেতা  তাছকিন আহম্মেদ দিপু, প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন,  উপজেলা মৎস জীবীলীগের সভাপতি মামুনুর রশিদ মৃধা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামাল বেপারী, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুক্তার হোসেন মহিন, যুবলীগ নেতা মাহফুজুর রহমান, মাঈনউদ্দিন প্রধান, মাহবুল হাসান রুবেল,  উজ্জল মিয়াজীসহ যুবলীগের নেতা কর্মীরা ।
ফম/এমএমএ/

উপজেলা সংবাদদাতা | ফোকাস মোহনা.কম