মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকালে প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।
সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রাকিবুল ইসলাম সোহাগ, বর্তমান সহ-সভাপতি ইসমাইল খান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপাহী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়েজ তুহিন, অর্থ বিষয়ক সম্পাদক বাবুল মুফতী, সদস্য প্রভাষক অ্যাড. আলমাছ মিয়া, জাকির হোসেন বাদশা, সালাউদ্দিন দেওয়ান, সাবেক সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করা হয়। আনন্দ ভ্রমণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং কবি খোরশেদ আলম বিপ্লব ও আখতার হোসেনকে সম্মানিত সদস্য পদে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং উপদেষ্টা দেওয়ান সালাউদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
ফম/এমএমএ/



