মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার সুজাতপুরস্থ প্রেসক্লাব অডিটোরিয়ামে প্রেসক্লাব কর্তৃক আলোচনা সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপাহী, সাংগঠনিক সম্পাদক তুহিন ফয়েজ, অর্থ বিষয়ক সম্পাদক বাবুল মুফতী, সদস্য রাকিবুল ইসলাম সোহাগ, মমিনুল ইসলাম, আঃ লতিফ মিয়াজী, এম পারভেজ পাটোয়ারী প্রমুখ।
সভায় প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করা হয়। সকল সাংবাদিকদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়াও আগামী ২৫ এপ্রিল ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আলোচনা করা হয়েছে।
ফম/এমএমএ/



