চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়েছে। এতে গাড়ীর চালক ও লাইসেন্স না থাকায় ৯ মামলায় ১৪হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এই চেক পোস্ট পরিচালনা করা হয়। রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, চেকপোস্টে মোটরসাইকেল চালক, প্রাইভেট গাড়ীর বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়। সর্বমোট ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় একটি মোটর সাইকেল জব্দ করে থানায় পাঠানো হয়। একই সাথে একটি অবৈধ রেস্তোরা মালিককে অবৈধ স্থাপনা ও কার্যকলাপের জন্য সতর্ক করে দেয়া হয়।
দেশের চলমান পরিস্থিতিতে আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


