
মতলবগঞ্জ জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক মোঃ হাবিবুর রহমান (৮৩) গত ২৪ নভেম্বর রাত ১০টায় মতলব পৌরসভার দক্ষিণ কলাদীর নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় -স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযা আজ ২৫ নভেম্বর শনিবার সকাল দশটায় মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযায়, পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন মরহুমের ভায়রা ভাই অধ্যক্ষ মোঃ সফিকুর রহমান মজুমদার, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান, মরহুমের ভাতীজা নায়েম এর সাবেক মহাপরিচালক ড. লোকমান হোসেন, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সদস্য এসএম সেলিম, দক্ষিণ কলাদী বায়তুল আকছা জামে মসজিদের সভাপতি আব্দুল মতিন, চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ দুলাল ও মরহুমের বড় ছেলে মোঃ আনিছুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন মরহুমের ছাত্র মোঃ গোলাম মাওলা। পরে নামাজে জানাযা শেযে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাঠে দ্বিতীয় জানাযার পর পারিবারিক কবরস্থানে মরহুম হাবিবুর রহমান হাবিব মাস্টারকে দাফন করা হয়।
ফম/এমএমএ/



