ভোটের মাধ্যমে সকল অপপ্রচার-মিথ্যাচারের জবাব দেয়া হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা মার্কার সমর্থনে শেষ নির্বাচনী সভায়

নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
চাঁদপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ডাঃ দীপু মনি’র নৌকা মার্কার সমর্থনে শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয়। এরপূর্বে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হয়।
নির্বাচনী সভায় ডাঃ দীপু মনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল নদী ভাঙ্গন। জননেত্রী শেখ হাসিনা সরকার চাঁদপুর রক্ষা বাঁধ করে দিয়েছেন। চাঁদপুর-৩ আসনে ৭ শ কিঃমিঃ রাস্তাকরণ করা হয়েছে, ১ হাজার কালভার্ট করা হয়েছে।  চাঁদপুর-৩ শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। ৩ হাজার ৫০ জন কে পূর্ণবাসন করা হয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরের উন্নয়ন করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করে দিয়েছেন। শেখ হাসিনার সময়ে মন্ত্রী, এমপি, মেয়র, চেয়ারম্যান,  কাউন্সিলরসহ সকলে জনগনের সেবক। শেখ হাসিনা সকলকে জনগনের কাছে তাদের জবাবদিহিতার সুযোগ করে দিয়েছেন।
তিনি বলেন, গত ১৫ বছরের আগে চাঁদপুরে আওয়ামী লীগের কোন এমপি ছিল না। তখন আওয়ামীলীগের নেতা-কর্মী বিএনপি জামায়াতের নির্যাতন সহ্য করতে হয়েছে। তারা কত মানুষের ঘর-বাড়ি পুড়িয়েছে। গত ১৫ বছর আপনারা আমাকে স্নেহ, ভালবাসায় আমাকে আবদ্ধ করে রেখেছেন। আমি আশা করি এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সন্তান, বোনকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করেছি। আপনাদের যারা এলাকাবাসী, প্রতিবেশী রয়েছে সকলকে নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট  দেয়ার জন্য বলবেন।  আগামী ৭ তারিখ জনগন ভোটের মাধ্যমে নৌকাকে জয়যুক্ত করবেন। আপনাদের দোয়া, আশিবাদ হবে আমার চলার পথের সঙ্গি। আপনাদের মূল্যবান ভোট দানের মাধ্যমে  সকল অপপ্রচার ও মিথ্যাচারকারীদের জবাব দেয়া হবে। আমি আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব শিক্ষা বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী এবং অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আলী আরশাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা কৃষকলীগের আহ্বায়ক আজিজ খান বাদল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল হোসাইন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবিলীগের যুগ্ম সম্পাদক শাহ আলম মল্লিক, সদর থানা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না প্রমুখ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম