চাঁদপুর: ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য অ্যাড: আবুল ফজলের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি ) বাদ আছর শহরের বিষ্ণুদি এলাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড: সেলিম আকবরের বাসভবনে এ মিলাদ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার। মিলাদ পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীরজাদা মাওলানা খাজা জুবায়ের।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড: শেখ জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদ ,সমাজসেবক এ এস এম শফিকুর রহমান, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মাওলানা মাসুদুর রহমান ,মাওলানা আবু বক্কর সিদ্দিকী সহ, আইনজীবী স্থানীয় এলাকাবাসী ও মুসল্লীরা এবং বিভিন্ন মসজিদের ইমামগণ।
মরহুমের বড় ছেলে অ্যাড: সেলিম আকবর জানান , আমার বাবার মৃত্যুবার্ষিকী ১৩ ফেব্রুয়ারি ছিল ।বাবার মৃত্যুবার্ষিকী এবং আমার মা, আমার ভাই- ভাবী ,আমার মামা সহ আত্মীয়-স্বজনদের স্মরণেই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
ফম/এমএমএ/



