
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এবং পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার। এ সময়ে ৯টি ইউনিয়নে ৩ হাজার কৃষকদের মাঝে (হাইব্রিড ধানের বীজ) জন প্রতি ২ কেজি ধান এবং ২৭০০ জন কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি উফসী ধানের বীজ ও ১০ কেজি এম ও পি, ডি এপি সার কৃষি প্রণোদনা হিসেবে বিতরণ করেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মহসিন কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, বিল্লাল হোসেন-২, মিজানুর রহমান ভূইয়া, ফারুক আহমেদ, আলমগীর কুমকুম ও খোরশেদ আল। এসময় কৃষি বিভাগের এবং উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


