বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল চাঁদপুর জেলা পুলিশ

চাঁদপুর : মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইনস্ ড্রিলসেডে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মমিন উল্লাহ পাটওয়ারী বীর প্রতিক।

তিনি বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের দু:সাহসিক ঘটনার স্মৃতি চারণ করেন। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান।

পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিআইজি মোহাম্মদ শফিকুর রহমান ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন।

আলোচনা সভা শেষে ৪৩জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম