বিয়ের পিঁড়িতে বসলেন রণি ও লিমা

মঙ্গলবার (১৩ ডিসেম্বর)  বিয়ের পিঁড়িতে বসলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জমান রণি ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা।

এর মধ্য দিয়ে তাদের প্রায় এক বছরের সম্পর্কের শুভ পরিণয় ঘটে।

রফিকুজ্জামান রণি কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোহাম্মদ কামরুজ্জামান খোকা ও লাভলী জামানের দ্বিতীয় সন্তান। আইরিন সুলতানা লিমা চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকার গোলাম মোহাম্মদ জমাদার ও নিলুফা বেগমের দ্বিতীয় সন্তান। তারা দুজনেই দেশের সুপরিচিত কবি।

নতুন জীবনের পথ চলা যেন সুন্দর ও সুখময় হয়ে ওঠে সে জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন নবদম্পতি।

 

ফোকাস মোহনা.কম