বিদ্যুতের দাম ৫ শতাংশ বৃদ্ধি খুব বেশি নয়: প্রতিমন্ত্রী

বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বৃদ্ধি খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বলেন, ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ালে তা সহনীয় হয়। খুব বেশি চাপও পড়ে না।

বুধবার (১ মার্চ) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ সময় ভর্তুকির চাপ সামলাতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে জানিয়ে তিনি এমন মন্তব্য করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, খাদ্যপণ্যের উৎপাদন বাড়াতে বোরো মৌসুমে কোনো চাষযোগ্য জমি যেন পতিত না থাকে, তা নিশ্চিত । সেই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি হয় এমন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং যেগুলো বেশি জনগুরুত্বপূর্ণ নয়, সেসব প্রকল্প আপাতত স্থগিত বা ধীরে বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে চলমান বিশ্ব পরিস্থিতিতে যেকোনো সময় অর্থনীতির ওপর বড় ধরনের আঘাত আসতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় চলতি অর্থবছরের (২০২২-২৩) জন‌্য ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। চলতি অর্থবছর মূল এডিপিতে বরাদ্দ ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়েছে।

ড. শামসুল আলম বলেন, সংশোধিত এডিপিতে ২ লাখ ২৭ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন কমছে না। এডিপিতে নিজস্ব অর্থায়নের ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা অপরিবর্তিত থাকছে। তবে বিদেশি সহায়তা থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কম বরাদ্দ দেয়া হচ্ছে। তাতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে সাড়ে ৭৪ হাজার কোটি টাকায়। বর্তমানে এডিপিতে ১ হাজার ৩৬৩টি প্রকল্প আছে।-খবর এন শতাব্দী।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম