চাঁদপুর : চাঁদপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
ডিসি বলেন, ৩ দিনব্যাপী আমরা এ মেলার আয়োজন করবো। যেখানে জেলার বিজ্ঞান প্রেমীদের আনাগোনা থাকবে। মেলাতে প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, সেমিনারসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হবে। মেলাটা ভালো, সুন্দর ও স্বার্থক হয় এ আশা করছি।
ডিসি বলেন, ১৭মে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং ১৯মে ৩ দিনব্যাপী এ কার্যক্রম সমাপনী অনুষ্ঠিত হবে। পুরো এ মেলার কার্যক্রম টেকনিক্যাল হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, মেলাতে যেন ছাত্র-ছাত্রীরা আসে সেজন্যে উদ্যোগ নিতে হবে। জেলাতে অনেক ভালো কমিটি হয় তারমধ্যে অন্যতম ভালো একটি কমিটি এইটি।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকেই অফিসিয়ালী বিজ্ঞান ক্লাব গঠন করেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব করার কথা বলা হয়েছে। তাই আপনারাও আটনাদের প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব গঠন করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক লিটন কান্তি দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষরঠানের প্রধানসহ আয়োজক কমিটির সদস্যরা।
ফম/এমএমএ/



