চাঁদপুর: চাঁদপুর আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে বিজয় মেলা সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পুরান বাজার স্বদেশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের কর্মকর্তা বিপ্লব দাস। সংগঠনের শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।
এসময় সংগঠনের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কলাকুশলীগণ উপস্থিত ছিলেন।
মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে প্রতিদিনই চাঁদপুরের স্থানীয় সংগঠনগুলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আসছে। এতে মেলায় আগত দর্শনার্থীরা বিনোদন উপভোগ করছেন।
ফম/এমএমএ/



