বিজয়ের মাসে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন কর্মসূচী পালন

চাঁদপুর: মহান বিজয়ের মাসে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র বিভিন্ন কর্মসূচী পালন করেছে। গত ১৩ ডিসেম্বর,বুধবার,সন্ধ্যা ৬ টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করে থাকে।
এদিন সংগীত পরিবেশন করেন, সংগীতশিল্পী স্বজন সাহা, শিপন খান,নন্দিতা দাস, এইচ এম সাকিল, মুন মুন আক্তার মুন, তানভীর হোসেন খান, ওয়াহিদুর রহমান সাইফ, আব্দুল হাকিম, শামসুন্নাহার দিনা, সারা তাবাসসুম জীবা, উম্মে হানি, পায়েল, অংকিতা, মুগ্ধ, ইতি আক্তারসহ আরও অনেকে।
সংগীত সম্পাদক শাহিন খান এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ ফয়সাল।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাড. মাসুূদ রানা।
অনুষ্ঠানের সমন্বয়ে ছিলেন, সহ-সভাপতি প্রশান্ত সরকার,সাংগঠনিক সম্পাদক সাইফুল খান রাজিব, অর্থ সম্পাদক চন্দনা দেবনাথ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক তানভীর হোসেন খান, সমাজকল্যাণ সম্পাদক মোখলেছুর রহমান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন সাহা, অ্যাড. নুরুল হক কমল, সহ-সভাপতি মাহফুজ আখন্দ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে অঙ্গীকার পাদদেশে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম