বিএনপি জামায়াতের নৈরাজ্য ঠেকাতে  ব্রাহ্মণপাড়া আ’লীগের জরুরি সভা 

কুমিল্লা : কুমিল্লা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে  বিএনপি ও জামায়াতের নৈরাজ্য ঠেকাতে  ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর)  সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কাযর্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি।

বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুছ ছালাম বেগ, উপদেষ্টা শহীদুল ইসলাম,  ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী।

বৈঠকে আগামীদিনে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আওয়ামীলীগের কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেজন্য জেলা আওয়ামীলীগের নির্দেশে ৬ জন দায়িত্বপ্রাপ্ত নের্তৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর-ও সিদ্ধান্ত গৃহীত হয়  যেকোনো মূল্যে বিএনপি ও জামায়াতের নৈরাজ্য প্রতিহত করতে হবে। দেশকে যেন কোন অবস্থায় কোন বিব্রতকর  করতে না পারে এজন্য সকলকে সতর্ক থাকতে হবে।

ফম/এএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম