
চাঁদপুর : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপি-জামায়াত অবরোধের নামে সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। তারা বাসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। অগ্নিসন্ত্রাসের মধ্য দিয়ে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করতে চায়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ও সুলতানাবাদ ইউনিয়নের যৌথ আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ রুখতে পারবে এই বিশ্বাস আমার নাই। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবেন। নির্বাচনে কে আসল, কিংবা আসল না তা দেখার বেপার না। আমরা নির্বাচন করবো নৌকা নিয়ে। নৌকার বিজয় নিয়ে আমরা শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবো।
মায়া চৌধুরী বলেন, মতলব উত্তর ও দক্ষিণ মাটি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ঘাটি। এখানে অনেকেই নির্বাচন করার জন্য এসেছেন, চেষ্টা করছেন। কিন্তু কেউ নোংড়ামিটা করবেন না। রাজনীতিতে নোংড়ামির কোন স্থান নেই। প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা ভালো নয়। গত ৫ বছর আপনারা কি করেছেন। কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছেন, বাড়ীতে আক্রমন করে দলের বদনাম করেছেন। এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আর মাত্র কয়েকদিন বাকী। আমি স্বপ্ন দেখেছি, আমি ইনশাআল্লাহ কামিয়াব হব। অনেকে অনেক কথা বলবে, আসল কথা হচ্ছে আমি নৌকা নিয়ে আসব। আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে নৌকার বিজয় হবে।
তিনি বলেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এক সময় ঢাকা-মতলব যাতায়াতে দিন চলে যেত। এখন মাত্র আড়াই ঘন্টায় চলাচল করা সম্ভব হচ্ছে। এখানে সড়কগুলো সব পাকা হয়েছে। কোন সাঁকো নেই। সবস্থানে ব্রিজ-কালভার্ট করে দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় ভবন হয়েছে। যথেষ্ট উন্নয়ন হয়েছে। এখন দরকার শিক্ষিত হওয়া এবং কর্মসংস্থান। এই নির্বাচনী এলাকার লোকজনের ভাগ্যের উন্নয়ন ও কর্মসংস্থান তৈরীর জন্যই কাজ করা হবে।
সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান হানিফ দর্জি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধে শ্যাম সাহ চান্দু, ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ প্রমূখ।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি সভাপতি মনির বেপারী, কলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, উপজেলা যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, এইচ এম নোমান দেওয়ান, জনি’সহ আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



