চাঁদপুর: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে চাঁদপুর শহরের বাবুরহাট কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, শহরের বাবুরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়াও কলার আড়তে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকস দল। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/


