রেইনবো হাসপাতালের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা

চাঁদপুর: বার বার জরিমানা করেও চাঁদপুরের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানগুলো কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসা নিতে আসা লোকজন প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে। এবার শহরের মিশন রোড রেইনবো হাসপাতালের ফার্মেসীতে মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ।

ওই প্রতিষ্ঠানে ৫ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, সদরের মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধের পূর্ব মূল্য মুছে অধিক মূল্য কলমে লিখে বিক্রির অপরাধে রেইনবো হাসপাতালের ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস দল। অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম