বাগাদী কোরবানি পশুর হাট পরিদর্শনে চাঁদপুরের পুলিশ সুপার

ব্যবসায়ীদের নিরাপত্তায় পর্যাপ্ত মানি স্কট রাখা হয়েছে

  • চাঁদপুর: ঈদুল আজহায় উপলক্ষে কোরবানির পশু বিক্রি শেষে টাকা স্থানান্তরের ক্ষেত্রে পুলিশি সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার সাইফুল ইসলাম।

শনিবার (১৫ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাগাদি পশুরহাট পরিদর্শন শেষে তিনি আহ্বান জানান।

তিনি বলেন, কোরবানির পশু বিক্রি শেষে বড় অংকের টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পর্যাপ্ত মানিস্কটের ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবসায়ীরা যখনই মানি স্কট চাইছে বা চাইবে পুলিশ ব্যবসায়ীদের মানি স্কট প্রদান করবে। তাই ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, জেলার সকল বড় বড় হাটে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের আলাদা কন্ট্রোল রুমসহ জাল টাকা শনাক্ত করতে মেশিন বসানো হয়েছে। অনেক প্রতারকচক্র আছে, যারা হাটে এসে প্রতারণার করার সুযোগ খুঁজে। প্রতারকরা যাতে কোন সুযোগ না পায়, আমাদের নজরদারি রয়েছে। এই সময়ে অজ্ঞানপার্টিরা তৎপর থাকে ব্যবসায়ীদের প্রতি। আমরা সাদা পোশাকেও এইসব বিষয়ে নজরদারি করছি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসিন আলম, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল গাজীসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম