বাংলাদেশের উন্নয়নে একমাত্র আওয়ামী লীগই কাজ করে : মায়া

মতলব উত্তরের ফতেপুর পুর্ব ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ এপ্রিল বিকালে ফতেপুর পুর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।
বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। কারণ বাংলাদেশের উন্নয়নে একমাত্র আওয়ামী লীগই কাজ করে। তাই আগামী নির্বাচনে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবে।
তিনি আরও বলেন, বিগত দিন যারা মতলবে কর্মীদের অযথা হয়রানি ও ক্ষতি করেছে, তাদের বিচার অবশ্যই হবে। কারণ তারা কর্মীদের ক্ষতি করেছে এবং সাধারণ মানুষের ক্ষতি করেছে। আওয়ামী লীগ শান্তির প্রতীক। আওয়ামী লীগ মানুষের শান্তি চায়। 
ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিদ্যুৎ শ্রমিক লীগের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
ফম/এমএমএ/আরাফাত/