‘বঙ্গবাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে আমরা আলোকিত নারী’

চাঁদপুর : বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। সেই সাথে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী কমিটির পাশেও দাঁড়িয়েছে চাঁদপুরের আমরা আলোকিত নারী সংগঠন। চাঁদপুর আমরা আলোকিত নারীর পক্ষ থেকে বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী কমিটিকে ৫০ হাজার টাকার অনুদান দেয়া হচ্ছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন আমরা আলোকিত নারী সংগঠনের প্রেসিডেন্ট ও লবি রহমান কুকিং ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি শারমিন আক্তার জুঁই।

তিনি জানান, আমরা আলোকিত নারী একটি নারী উদ্দ্যোক্তা সংগঠন এবং ট্রেনি অর্গানাইজেশন। এটি মানবিক সংগঠনের কিছুটা পরিচয় ইতিমধ্যে দেয়া হয়েছে। এ সংগঠনের মাধ্যমে চাঁদপুরের পিছিয়ে পরা নারীদের সাবলম্বী করার পাশাপাশি সামাজিক কর্মকান্ডও চালিয়ে আসছে। করোনা মহামারী থেকে শুরু করে বৈশ্বিক সংঙ্কটের সময়ও এ সংগঠন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো।

শারমিন আক্তার জুঁই আরো জানান, বর্তমানে ঈদের আগে বঙ্গবাজারের এরকম অগ্নিকান্ড সত্যিই মর্মান্তিক। এসময় বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো নিজের নৈতিক দায়িত্ব মনে করেছি। আমরা ঈদে হয়তো সংগঠনের পক্ষ থেকে ঈদ সাসগ্রী দিতে পারতাম। কিন্তু ঈদ সামগ্রী না দিয়ে সেই সামগ্রীর টাকাটা নগদ ক্ষতিগ্রস্তদের হাতে গেলে তা তাদের জন্যে ভালো হবে তাই আমাদের এই উদ্যোগ। তাই এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।

এসময় তিনি সবার কাছে দোয়া ও বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্যেও আহবান জানান। এছাড়াও আমরা আলোকিত নারীর সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন, এভাবে এগিয়ে আসার জন্যে।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম