কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার বুরগী উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় তিনি বলেন, নারীরা অর্ধাঙ্গীনী হিসেবে স্বীকৃত। তাই নারী সমাজকে কোন বেড়াজালে আটকে রেখে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি না। মেধাবী শিক্ষার্থীরা যাতে তাদের লক্ষে পৌছে সমাজে যথাযথ অবদান রাখতে পারে সেজন্য আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। কোন মেধাবী শিক্ষার্থী কোন সুযোগ পেলে অর্থাভাবে সে সুযোগ গ্রহণ করতে অপরাগ হয় সেক্ষেত্রে ওই সকল মেধাবী শিক্ষার্থীদের সুযোগ গ্রহণ করতে সকল ধরনের সহযোগীতা করা হবে। আমাদের শিক্ষাদান পদ্ধতির মান উন্নত করতে হবে। শিক্ষা দান পদ্ধতির মান উন্নত না হলে বর্তমানে আধুনিক বিশে^ প্রতিযোগীতায় আমরা টিকে থাকতে পারবো না। শিক্ষা ব্যবস্থা ও দেশের উন্নয়নের ক্ষেত্রে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের লক্ষে আপনারা এগিয়ে আসবেন।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আল মাসুদ গাজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারজানা সুলতানার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. গোলাম হোসেন, সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম প্রমূখ।
এসময় কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিঞা শাহাদাত হোসেন,কামরুন্নাহার ভূইয়া,মো.হুমায়ন কবির প্রধান, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো.তৌহিদুল ইসলাম খোকা, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী মো.জামাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শাহ জালাল প্রধান জালাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ফম/এমএমএ/ইসমাইল/



