কচুয়া (চাঁদপুর): কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে এ্যাপেক্স ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে কচুয়া বিশ্বরোড রাজমহলে জমকালো আয়োজনে কেক কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। অনুষ্ঠানে এ্যাপেক্স ক্লাব কচুয়া শাখার সদস্যদের ফুল দিয়ে বরন করা হয়।
এ্যাপেক্স ক্লাব কচুয়া শাখার সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এ্যাপেক্স বাংলাদেশের এনপি এ্যাপেক্সিয়ান ইলিয়াস জসিম,আইএনপি নিজাম উদ্দিন পিন্টু, এলজি অ্যাডভোকেট সৈয়দ নুরুল রহমান, এনইডি হাবিবুর রহমান চৌধুরী, জেলা -৮ এর গভর্নর অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল, চাঁদপুর জেলা কমিটির আইভিপি অ্যাড.ইব্রাহীম খলিল, ডিএনই শেখ মহিউদ্দিন রাসেল, ফাস্ট প্রেসিপেন্ট অ্যাড.হারুন অর রশীদ, এপেক্স ক্লাব কুমিল্লা প্রেসিডেন্ট, মোহাম্মদ আলী টিপু, মেট্রো পলিটন প্রেসিডেন্ট জাফরুল হাসান, এপেক্স ক্লাব মেঘনার প্রেসিডেন্ট হাবিবুর রহমান, নোয়াখালীর প্রেসিডেন্ট আলাউদ্দিন সোহেল ও কচুয়া শাখার সাধারন সম্পাদক কামাল হোসেনসহ আরো অনেকে।
পরে অতিথিবৃন্দ প্রতিবন্ধিকে হুইল চেয়ার ও অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় এ্যাপেক্স ক্লাবের কচুয়া শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/ইসমাইল/



