
চাঁদপুর: প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা, অ্যাম্বুলেন্স যানবাহনে আগুন, আন্দোলনের নামে বিএনপি জামায়াতের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর আদালতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রোববার ( ২৯ অক্টোবর ) জেলা জজ আদালত চত্বর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশের আয়োজন করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা ।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সংগঠনের সভাপতি অ্যাড: আহসান হাবীবের সভাপতিত্বে শান্তি সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাড: সাইয়েদুল ইসলাম বাবু।
জেলা জজ আদালত চত্বরে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম জহির, পিপি অ্যাড: রনজিত কুমার, অ্যাড: জসিম পাটওয়ারী, অ্যাডঃ মোঃ মোক্তার আহম্মদ অভি, অ্যাড: মোঃ বদিউজ্জামান কিরন, অ্যাড: বদরুল আলম চৌধুরী, অ্যাডঃ মোঃ হুমায়ুন কবির , অ্যাডঃ মোঃ আমির উদ্দিন মন্টু, অ্যাডঃ মোঃ আবদুর রহমান, অ্যাডঃ রুমানা আফরোজ খান,অ্যাডঃ মুহাম্মদ হারুন অর রশিদ ৩, অ্যাডঃ শ্যাম সুন্দর, অ্যাডঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, অ্যাডঃ জসিম উদ্দিন ২, অ্যাডঃ আবু নছর মোঃ ইলইয়াছ মিয়া, অ্যাডঃ এম.এ হালিম পাট ওয়ারী, অ্যাডঃ মোহাম্মদ আক্তার হোসেন, অ্যাডঃ মোঃনজরুল ইসলাম, অ্যাডঃ আফরোজা বেগম, অ্যাড ঃ মোঃ হেলাল উদ্দিন, অ্যাড: হাবিবুর রহমান লিটু, অ্যাড মোঃ মোহাম্মদ গোলাম কাউছার শামীম, অ্যাড: পলাশ মজুমদার, অ্যাড: মোঃ খোরশেদ আলম শাওন,অ্যাড: মোহাম্মদ মাহবুব আলম,অ্যাড: মোঃ ইমাম হোসেন টিটু, অ্যাড: তরুণাংশু মজুমদার, অ্যাড: বিশ্বজিৎ কর রানা,অ্যাড: মোঃ কামরুল ইসলাম রোমান, অ্যাড: মোহাম্মদ হোসেন,অ্যাড: মোহাম্মদ শিহাবুল আলম শিবলী,অ্যাডঃ মোঃ আতিকুর রহমান, অ্যাড: মোঃসাফায়েত হোসেন, অ্যাড: আবিদা সুলতানা,অ্যাড: মোঃশাখাওয়াত হোসেন, অ্যাড: মোঃ মাসুদ রানা, অ্যাড: মোঃ আবু কাউছার,অ্যাড: রিয়াদ হোসেন মুনতাসির, অ্যাড: মোঃ আবদুল্লা আল মামুন পাটওয়ারী, অ্যাড: তৌহিদ আহম্মেদ পাটওয়ারী, অ্যাড: মোহাম্মদ হাসান উল্যাহ্, অ্যডঃ ভাস্কর দাস, অ্যাড: আবির সহ অন্যান্য আইনজীবীগন।
শান্তি সমাবেশ শেষে আইনজীবীরা জেলা জজ আদালত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকার চত্বর পর্যন্ত ঘুরে পুনরায় জেলা জজ আদালতের সামনে এসে মিছিল শেষ করে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আহসান হাবিব এই প্রতিবেদককে বলেন বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বাস স্টেশন এলাকায় যাওয়ার পথে জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল আমাদের সাথে মিলিত হন।
সোমবার সকাল দশটা পর্যন্ত আমাদের শান্তি সমাবেশ মুলতবী ঘোষণা করা হয়েছে।
ফম/এমএমএ/



