
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী।
জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূইয়া, সন্তোষ দাস, আবদুর রশীদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে ৭৬ কেজি ওজনের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ।
সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন, ৮টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও মাল্যদান ও সকাল ১১টায় মরহুম আব্দুল করিম পাটওয়ারী ফাউন্ডেশনের পক্ষ থেকে ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে ঘর উপহার প্রদান করা হয়। বিকেলে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়।



