ফরিদগঞ্জ বায়তুস সালাম জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ-রূপসা-ব্রহ্মপাড়া সড়কের পাশে দক্ষিণ বিষুরবন্দ গ্রামে দক্ষিণ বিষুরবন্দ বায়তুস সালাম জামে মসজিদ এর নির্মাণ কাজ শুরু হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের এর ৯নং ওয়ার্ডে দক্ষিণ বিষুরবন্দ বায়তুস সালাম জামে মসজিদের মাটি কেটে নির্মাণ কাজের উদ্বোধন হয়।

পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মরহুম রুহুল আমিন মাস্টারের ছেলে ও মসজিদের মোতাওয়াল্লিম মোহাম্মদ মোর্শেদ আলম ও আবুল হাসান।

এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ, মোতাওয়াল্লিম আবুল হাছান রতন, ফজলুল হক, আব্দুল মালেক ভূইয়া, মোস্তফা পাটওয়ারী, বাবলু জমাদ্দার, লিটন জমদ্দার,ফজল হক পাটওয়ারী, ফজর আলী দফদার, জাকির হোসেন, ওয়াজি উল্লাহ পাটওয়ারী, আলী হোসেন, মাসুদুর রহমান, হাবিব উল্লাহ, খোর্শেদ আলম, রোবায়েদ হোসেন জুয়েল, দুলাল গিলা, সাখায়েত হোসেন শামীম, শাহেদ, কাজী মাহফুজ, ফয়সাল ও ফরিদগঞ্জ উপজেলার রসু মিয়া, আবদুল গনি ও কাজী মিজান প্রমুখ।

মসজিদের মোতাওয়াল্লিম মোহাম্মদ মোর্শেদ আলম জানান, নিজেদের ভুমিতে নিজ বাড়ির লোকজনের সুবিধা ছাড়াও সড়কের পাশে মসজিদে যাতে দুর দুরান্ত থেকে আসা পথিকরা নামাজ আদায় করতে পারে এই জন্য মসজিদ নির্মাণ করা হচ্ছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম