ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ফসলী ঋণ বিতরণ 

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্যভূক্ত গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন এর লাড়ুয়া বিত্তিহীন সমবায় সমিতির  সদস্যদের মাঝে ফসলী ঋন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই ঋন বিতরণ করা হয় । এই দিন লাড়ুয়া বিত্তহীন সমবায় সমিতির ৪২ জন সদস্যদের মাঝে ১০ লাখ টাকা ঋন বিতরণ করা হয়।
ঋন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, পরিদর্শক আজাদুর রহমান, লাড়ুয়া বিত্তহীন সমবায় সমিতির সভাপতি, ম্যানেজার রফিকুল ইসলাম, গোবিন্দপুর প্রাথমিক সমিতির সভাপতি আবু জাফর মিজি প্রমুখ।
এই সময় উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, কারন তিনি এখন গ্রামের উন্নয়নের দিকে বেশী গুরুত্ব দিয়েছেন, এখন তিনি গ্রামকে শহরের সুবিধা দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে জামানত বীহীন ঋন দিচ্ছেন আমাদের মাধ্যমে, যাতে করে আপনারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাড়াতে পারেন। গ্রামের অর্থনীতিকে চাঙ্গা রাখতে আপনাদের ভূমিকার বিকল্প নেই। ক্ষুদ্র ব্যাবসা, কুটির শিল্প, ফসল উৎপাদন বৃদ্ধি ইত্যাদি আপনাদের মাধ্যমে হয়ে থাকে, সকলে নিয়মিত ঋন পরিশোধ করে অন্যকে ঋন পেতে সহযোগিতা করুন, যাতে করে আপনাদের পিছিয়ে পড়া ভাইটিও কিছু করে এলাকার উন্নয়নে ভূমিকা পালন করতে পারেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম