ফরিদগঞ্জে ৫০০ জন পেল ডা. এ.কে.এম মোস্তফা হোসেনের ঈদ উপহার

চাঁদপুর: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় ঈদ বস্ত্র বিতরণ করেন বিশিস্ট চিকিৎসক অধ্যাপক ডা. এ.কে.এম মোস্তফা হোসেন।

বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫০০জন অসহায় নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া ভাসানী, যুবলীগনেতা আশরাফ পাটওয়ারী  প্রমুখ।

ডা. এ.কে.এম মোস্তফা হোসেন বলেন,আমার  এই উপজেলার ১৬ টি ইউনিয়নে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে বিনামুল্যে চিকিৎসা সেবার পাশপাশি অসহায়দের জন্য সেবামুলক নানা কার্যক্রম অব্যাহত রেখেছি । এরই ধারাবাহিক অংশ হিসেবে  আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উন্নত মানের শাড়ি ও লুঙ্গি প্রদান করি।  এতে করে অসহায়দের মুখে আনন্দের হাঁসি ফুটে উঠে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম