
চাঁদপুর: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধের বিজয় মেলার অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড আব্দুর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ অক্টোবর,সোমবার সকাল ৭ টায় শোক মিছিলের পর তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা প্রয়াতের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা করেন, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, বীরমুক্তিযোদ্ধা অজিত সাহা, বীরমুক্তিযোদ্ধা সরদার আবুল বাসার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বাবর, সাংবাদিক ও উপস্হাপক এম আর ইসলাম বাবু।
আলোচকগণ বলেন, কমরেড আব্দুর রহমান ছিলেন আমৃত্যু বিপ্লবী। অন্যায়ের সাথে তিনি আপোস করেন নি। কোন অনিয়মের সাথেও যুক্ত ছিলেন না। সৎ ও সাদাসিধে জীবন-যাপনই তাকে আদর্শের জায়গায় নিয়ে গেছে। জীবদ্দশায় তিনি কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হয়ে মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে মৃত্যুর আগ পর্যন্ত জড়িত ছিলেন। ১৯৭১ সালে দেশকে পাকিস্তানি শাসনের কবল থেকে মুক্ত করতে মুক্তিসংগ্রামে তিনি সংগঠকের ভূমিকা পালন করেন।
–প্রেস বিজ্ঞপ্তি।



