মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে কলেজ রোড প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যেমে এসে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের রূপকার। উনাকে হত্যার হুমকি যারা দিতে পারে তারা বাংলাদেশের যেকোন ক্ষতি করতে পারে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে আমাদের প্রিয় দেশমাতৃকা যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে দেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, জননেত্রী শেখ হাসিনা যখন বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন, ঠিক সেইসময় একটি কুচক্রিমহল প্রধানমন্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাঁকে হত্যার হুমকি দিয়েছে।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফসহ আরো অনেকে।
এ সময় আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সোবহান সরকার সুভা, যুবলীগ নেতা সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার, সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন খান, রহমত উল্ল্যাহ সরকার লিখন, তামজিদ সরকার রিয়াদ, উপজেলা যুবলীগের সদস্য রিপন মৃধা, বাবু, শাফয়ান, মফিজুল ইসলাম, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার ঢালী, সাধারণ সম্পাদক খোকা, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডালিম, গজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু মুন্সি, সাধারণ সম্পাদক টফিজ আহমেদ, সুলতাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গফুর সরকার, সাবেক কাউন্সিলর খোকন, শ্রমিকলীগ নেতা মামীম প্রধান, হোসেন প্রমানিক, ইসমাইল, পৌর কৃষখলীগের সভাপতি আ. কাদির, ফরাজিকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা ও মহসীন দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



