চাঁদপুর: চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে সম্পত্তিগত বিরোধ নিয়ে দেলোয়ার হোসেন খান (৬৬) নামের এক বৃদ্ধকে মাথায় আঘাত করে রক্তাক্ত যখম করে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত দেলোয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে তিনি চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাকরোড সংলগ্ন চায়না বিল্ডিং এর কাছে দেলোয়ার হোসেনের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর নতুন বাজার পুলিশ ফাঁড়ির মোঃ ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত দেলোয়ার হোসেন খান (৭০) শহরের ট্রাকরোড এলাকার মৃত কলন্দর খানের ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, পাশবর্তী শাহজাহান খানদের সাথে দীর্ঘদিন যাবত দেলোয়ার হোসেন খানদের সাথে সম্পত্তিগত বিরোধ চলছিল। হয়রানী করার জন্য বিজ্ঞ আদালতে মামলা নং-৭০/১২ দায়ের করে। উক্ত মামলা রায় প্রদান করলে বিবাদীরা আমাদের উপর আরো ক্ষিপ্ত হইয়া শত্রুতা পোষণ করে। ৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উক্ত বিরোধের জের ধরে বিবাদীরা কথায় কথায় লাঠিসোঠা নিয়া দেলোয়ার হোসেন খানদেরকে মারধর করার জন্য তাড়াইয়া আসা সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে থাকে। পরে বিবাদী শাহজাহান খানসহ অন্যান্য বিবাদীরা পরস্পর যোগসাজসে বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রসস্ত্র, লাঠিসোঠা নিয়া অনধিকার পূর্বক আমার বাসায় প্রবেশ করে আমার বসত ঘরের উত্তর পার্শ্বের টিনের বেড়া ভাংচুর করে ও প্লাস্টিকের পর্দা টানা হেঁচড়া করিয়া ছিঁড়ে ফেলে। দেলোয়ার হোসেন প্রতিবাদ করলে বিবাদীরা তার উপর অতর্কিত হামলা করে। পরে ১নং বিবাদী লেবু খান তাহার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় স্বজোরে বারি মারিয়া মাথায় ফাটা রক্তাক্ত জখম করে। যাহার মধ্য ০২টি সেলাই লাগে। ১নং বিবাদী লেবু খানের আঘাতে দেলোয়ার হোসেন মাটিতে লুটিয়া পড়িলে ২নং বিবাদী হিম্মত খান তার বুকের উপরে বসিয়া তাহার দুই হাত দিয়ে গলায় চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করিয়া হত্যার চেষ্টা করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দেলোয়ার হোসেন খান কে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তিনি চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দেলোয়ার হোসেন খান জানান, আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
ফম/এমএমএ/



