চাঁদপুর: দেশের অন্যতম বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শাহ আলম খান।
গত ১ জানুয়ারী থেকে তিনি এই পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে মার্চ মাসে তাকে নিয়োগ প্রধান করেন পত্রিকা কর্তৃপক্ষ।
বহুল প্রচারিত এই দৈনিক পত্রিকাটি মিডিয়া তালিকাভুক্ত প্রথম সারির দৈনিক। পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় শাহ আলম খান পত্রিকার সম্পাদক, প্রকাশক ও ব্যবস্থাপনায় দায়িত্বরত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চাঁদপুর জেলাকে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য সকল ইতিবাচক সংবাদ প্রকাশের ক্ষেত্রে সিনিয়র সাংবাদিক, সহকর্মী, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সব পেশা শ্রেনীর লোকজনের কাছে তিনি সহযোগিতা কামনা করেছেন।
শাহ আলম খান এছাড়াও জাতীয় দৈনিক সমাচার জেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক ইলশে পাড় পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনার সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত।
ফম/এমএমএ/


